• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে ‘বগা রিপনের’ বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ, পুড়ল কাঠের স্তূপ গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার গাজীপুরে পেট্রোলসহ আওয়ামী লীগের নেতা ও সহযোগী আটক, প্রাইভেটকার জব্দ হাইকোর্টে জামিন, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সিফাত আবদুল্লাহ গাজীপুরে পোশাক শ্রমিক-পুলিশের সংঘর্ষ, গাড়িতে আগুন গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ভিসি অবরুদ্ধ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস ৩ দিন বন্ধ ঘোষণা গাজীপুরের বাসন থানার নাওজোড়ে এলাকায় গেটপাস-চালান ছাড়া অবৈধভাবে মুরগির বাচ্চা বিক্রির অভিযোগ।

গাজীপুরে পেট্রোলসহ আওয়ামী লীগের নেতা ও সহযোগী আটক, প্রাইভেটকার জব্দ

নিজস্ব প্রতিবেদক : / ৩৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

 

গাজীপুরে পেট্রোলসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাসহ দুজনকে আটক করেছে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, ১৯ নভেম্বর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ডাকা লকডাউন ও হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে মহাসড়কে অগ্নিসংযোগ ও নাশকতার পরিকল্পনা ছিল তাদের।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাসসংলগ্ন মহাসড়কের সার্ভিস লেনে পুলিশের চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

বাসন থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চেকপোস্টে দায়িত্ব পালনকালে ঢাকা মেট্রো-গ-২৮-৮২১৭ নম্বরের একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ভেতর থেকে বোতলে রাখা এক লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরে গাড়ির চালক মো. নাহিদ সরকার (৩৩) ও তার সহযোগী মো. আপনকে (১৯) আটক করা হয়।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আটক নাহিদ সরকার গাজীপুর মহানগরের ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক। পুলিশের দাবি, আসন্ন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে মহাসড়কে টায়ার জ্বালানো ও অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে তারা পেট্রোল সংগ্রহ করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এ বিষয়ে তথ্য দিয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় বাসন থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(৩), ১০, ১১ ও ১২ ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ২৯, তারিখ ১৯ নভেম্বর ২০২৬।

এদিকে, আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় বাসন থানা কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করবেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. আশিক সাঈদ। সেখানে অভিযান ও আটকের বিষয়ে বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে।

জননিরাপত্তা বিঘ্নিত করে অগ্নিসংযোগ, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


More News Of This Category

bdit.com.bd