• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ভিসি অবরুদ্ধ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস ৩ দিন বন্ধ ঘোষণা গাজীপুরের বাসন থানার নাওজোড়ে এলাকায় গেটপাস-চালান ছাড়া অবৈধভাবে মুরগির বাচ্চা বিক্রির অভিযোগ। গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গাজীপুরে মাদক ব্যবসায়ীদের ছাড় দিতে এসআই জাহিদুলের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ছিনতাইকারী আটকের পর ২০ হাজার টাকা ঘুষ নিয়ে মামলা না দেওয়ার অভিযোগ এসআই জাহিদুলের বিরুদ্ধে গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন অভিযোগের পর অভিযোগ, তবুও কেন নীরবতা? গাছা থানা এলাকায় ছিনতাই-মাদক নিয়ে প্রশ্নের মুখে প্রশাসন গাজীপুরে ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কালিয়াকৈরে শ্রমিকদের সাথে মিশে  নাশকতা ও বিশৃঙ্খলার অভিযোগে ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক : / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাজীপুর জেলা কমিটির সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের জোরপুকুরপাড় সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকার বাসভবনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিসংযোগের শিকার বাড়িটি আ ক ম মোজাম্মেল হকের শহরের পুরোনো টিনশেডের বাড়ি। এর পাশেই তাঁর আটতলা একটি ভবন ও আলিশান বাড়ি রয়েছে, যেটি অক্ষত রয়েছে। আগুন লাগা বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত বাড়ির ভাড়াটিয়াদের কক্ষ থেকে বের করে দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘কে বা কারা বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

এদিকে, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে আ ক ম মোজাম্মেল হকের একটি কথিত অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই অডিওতে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা ও তাঁদের ওপর আক্রমণের বিষয়ে কথা বলতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে। অডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তবে অডিওটির সত্যতা ও প্রেক্ষাপট স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আ ক ম মোজাম্মেল হকের ধীরাশ্রমের গ্রামের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছিল।

এ ঘটনায় অগ্নিসংযোগের কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।


More News Of This Category
bdit.com.bd