• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভিসি অবরুদ্ধ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস ৩ দিন বন্ধ ঘোষণা গাজীপুরের বাসন থানার নাওজোড়ে এলাকায় গেটপাস-চালান ছাড়া অবৈধভাবে মুরগির বাচ্চা বিক্রির অভিযোগ। গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গাজীপুরে মাদক ব্যবসায়ীদের ছাড় দিতে এসআই জাহিদুলের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ছিনতাইকারী আটকের পর ২০ হাজার টাকা ঘুষ নিয়ে মামলা না দেওয়ার অভিযোগ এসআই জাহিদুলের বিরুদ্ধে গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন অভিযোগের পর অভিযোগ, তবুও কেন নীরবতা? গাছা থানা এলাকায় ছিনতাই-মাদক নিয়ে প্রশ্নের মুখে প্রশাসন গাজীপুরে ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কালিয়াকৈরে শ্রমিকদের সাথে মিশে  নাশকতা ও বিশৃঙ্খলার অভিযোগে ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ডেস্ক রিপোর্ট / ৭৬ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ডেস্ক রিপোর্ট :

 

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকরা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবিএম ফ্যাশন ও যমুন কারখানার শ্রমিকরা। একপর্যায়ে তারা কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা শ্রমিকদের সড়ক থেকে সরে গিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার অনুরোধ জানান। তবে এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে যান। পরে যান চলাচল স্বাভাবিক হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ওই দুটি কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।


More News Of This Category
bdit.com.bd