• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে হারিয়ে যাওয়া গুলিভর্তি পিস্তল উদ্ধার করল বাসন থানা পুলিশ গাজীপুরে ঝুট গুদামে আগুন, ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে গাজীপুর নাওজোরে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন, আহত ৩ শ্রমিক গাজীপুরে ডিবির পৃথক অভিযানে ২ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ শ্রমিক আন্দোলনে ইন্ধনের অভিযোগ অস্বীকার, ইনকিলাবের প্রতিবেদনের প্রতিবাদ সাদমা গ্রুপের গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে গুলিভর্তি পিস্তল হারালেন এএসআই, সন্ধানদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার বিজয়নগরে পূর্ব বিরোধের জেরে ৫০ বছর ধরে বসবাস করা বাড়িতে ফের হামলা, আতঙ্কে প্রবাসীর পরিবার; প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি। পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল, শিল্প পুলিশের প্রধান হলেন ইসরাইল হাওলাদার শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরের মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের অবস্থান এলপিজির ১২ কেজি সিলিন্ডারে দাম বাড়ল ২২৩ টাকা, নতুন মূল্য ২ হাজার ৬০ টাকা

গাজীপুরে ঝুট গুদামে আগুন, ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক : / ৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকায় একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে কোনাবাড়ী ও কাশিমপুর থানার সীমান্তবর্তী তালতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তালতলা এলাকার একটি ঝুট গুদামে আগুন লাগার খবর পেয়ে ভোগড়া মডার্ণ ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।


More News Of This Category
bdit.com.bd