• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে শ্রমিকদের হামলায় বিএনপি নেতা হুমায়ুন কবির খান আহত গাজীপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ৫০ হাজার টাকা জরিমানা গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার গাজীপুরে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ, দাবি এক কোটি টাকা চাঁদা শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা রনি পাঠানসহ গ্রেপ্তার ২ গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই জমি জালিয়াতির অভিযোগে সাবেক দুই কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত করছে পিবিআই মাদ্রাসাশিক্ষক মোসলেম আহমেদের জামিন নামঞ্জুর গাজীপুরে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

৪০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি / ১৫৭ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে ৪০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার এজাহারনামীয় দুই নারী আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন— কুড়িগ্রামের উলিপুর উপজেলার আমভদ্রপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে ও আবুল কাশেমের স্ত্রী মোছা. চাঁদনী আক্তার (৩০) এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কানোরিয়া এলাকার দাউদ আলীর মেয়ে মোছা. আখি আক্তার (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁদনী আক্তারের বর্তমান ঠিকানা টঙ্গী রেলস্টেশন এলাকা এবং আখি আক্তারের বর্তমান ঠিকানা গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজুরি এলাকার সিদ্দিক টাওয়ার।

অভিযানে তাদের কাছ থেকে মোট ৪০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুইজন মাদক সংক্রান্ত মামলার এজাহারনামীয় আসামি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা  ব্যবস্থা নেওয়া হয়েছে।

 


More News Of This Category
bdit.com.bd