• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

৩০ গ্রাম গাঁজাসহ বাসনে নারী গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি / ৩৩ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর বাসন থানার পুলিশের বিশেষ অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ মাদক মামলার এজাহারনামীয় এক নারী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মোছাঃ মোমেনা বেগম (২৬) নামে ওই নারীকে গ্রেপ্তার করে। তিনি কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার বলদিয়া বালাপাড়া এলাকার বাচ্চু মিয়ার মেয়ে এবং মোঃ সোহাগ হোসেন ওরফে শাকিবের স্ত্রী।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মোমেনা বেগম বর্তমানে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোড় ফ্লাইওভারের নিচে ভাসমান অবস্থায় বসবাস করছিলেন।

অভিযানে তার কাছ থেকে ১২ পুরিয়া গাঁজা, যার মোট ওজন ৩০ গ্রাম, উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় দায়ের করা মাদক মামলার এজাহারনামীয় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত মোমেনা বেগমকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে বাসন থানা পুলিশ জানিয়েছে।


More News Of This Category
bdit.com.bd