• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে নিষিদ্ধ দলের ঝটিকা মিছিল ‎গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন জিয়াউল হাসান সৌরভ ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, বিদায়ী শীর্ষ পাঁচ নেতার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ গাজীপুরে জিএমপির কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার আওয়ামী লীগ না করার ঘোষণা দিলেন মামুন মন্ডল টঙ্গীতে ছিনতাই-ডাকাতির ৬ আসামী গ্রেফতার রুহুল কবির রিজভী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

ডেস্ক রিপোর্ট / ১১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

ডেস্ক রিপোর্ট

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্ধান্তের পর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দু’টি মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সরকারের উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে দ্রুত নতুন দায়িত্ব নিশ্চিত করতেই এই রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

অন্যদিকে, পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে মন্ত্রণালয় দু’টির নেতৃত্বে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়। প্রার্থী হওয়ার পর তিনি নিজের সংসদীয় ও প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এর পরই তার হাতে থাকা এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন করে বণ্টনের প্রয়োজন দেখা দেয়।

সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সূত্র বলছে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে দায়িত্বের এই পুনর্বিন্যাসের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখা এবং সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার পরপরই মন্ত্রিসভায় এই রদবদলকে সরকারের সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।


More News Of This Category
bdit.com.bd