• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন- মোঃ সেলিম রেজা। গাজীপুরের নবনির্বাচিত সংসদ সদস্য মেয়র মুজিবুর রহমানকে গাজীপুর মহানগর কড্ডা ১৩ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে গণ সংবর্ধনা ‎গাজীপুর জেলা পরিষদ ফিরেছে নতুন রূপে, সৃজনশীল নেতৃত্বে প্রশংসিত প্রধান নির্বাহী কর্মকর্তা গাজীপুরে দৈনিক বাংলাদেশ সমাচারের ক্রাইম রিপোর্টারের উপর সন্ত্রাসী হামলা দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী গাজীপুর কাউলতিয়া ইউনিয়ন-এ অবৈধ মাটি কাটায় ফসলি জমি ও নদী হুমকির মুখে কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপির নেতা সাইজুদ্দিন আহমেদ: নির্যাতন পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার জাহাজী শ্রমিক নেতা গোলাম কিবরিয়া মিয়াজীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংগঠনের তীব্র প্রতিবাদ ওয়ার্ড সংসদ ও চার নির্মাণের আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখছেন, আতিকুল ইসলাম দেশের মাদক নির্মূলে আইজিপি কে নির্দেশ-প্রধানমন্ত্রী।

ষষ্ঠ বিজ্ঞপ্তি আসছে, নিয়োগ পাবেন লক্ষাধিক বেসরকারি শিক্ষক

Reporter Name / ৪৫২ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

ডেস্ক রিপোর্টঃ

সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে প্রায় লক্ষাধিক শিক্ষক নিয়োগ দিতে গণবিজ্ঞপ্তি জারি করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী মাসে এ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদার তথ্য চেয়েছে বেসরকারি শিক্ষক 

ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা প্রায় এক লাখ হতে পারে জানিয়ে এনটিআরসিএ সূত্র বলছে, পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রায় ৯৭ হাজার পদের মধ্যে মাত্র সাড়ে ১৯ হাজার পদ পূরণ হয়েছে। আরও ৭৭ হাজার ৫০০ পদ ফাঁকা রয়েছে। এছাড়া চলতি বছর ২০ থেকে ২৫ হাজার পদ অবসরের কারণে শূন্য হয়েছে। আর এ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে আগামী তিন মাসের মধ্যে।

জানা গেছে, গত ৩০ অক্টোবর এনটিআরসিএ অনলাইনে শিক্ষকদের শূন্য পদের চাহিদা আহ্বান করে। ই-রিকুইজিশনের এ কার্যক্রমে তথ্য দেয়া যাবে ১০ নভেম্বর পর্যন্ত। অনলাইনে চাহিদা ফি জমা দেয়া যাবে ১৩ নভেম্বর পর্যন্ত।

এবারই প্রথমবারের মতো আগামী তিন বছরের (৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত) সম্ভাব্য শূন্য পদের চাহিদা পাঠাতে বলা হয়েছে। এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ কার্যক্রম (ই-রেজিস্ট্রেশন) শেষ করে এনটিআরসিএ।

এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক সংবাদমধ্যমকে বলেন, এনটিআরসিএ ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন শেষে শিক্ষকদের শূন্য পদের চাহিদা আহ্বান করেছে। শূন্য পদের চাহিদা পাওয়ার পর তা যাচাই-বাছাই শেষে গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হবে। অনুমোদন পেলে আগামী তিন মাসের মধ্যে বিজ্ঞপ্তি জারি করা সম্ভব হবে।


More News Of This Category
bdit.com.bd