• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যা-ভূমিধসে নেপালে শোকের ছায়া, শোক জানালেন প্রধানমন্ত্রী ইটাহাটা কলাবাগানে ফাহিমের বিরুদ্ধে ছিনতাই-অপহরণের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী শ্রীপুরে কৃষক দল নেতা মাসুদ রানার বিরুদ্ধে সাংবাদিক হেনস্থার অভিযোগ গাজীপুর মহানগরের ৩২ নংওয়ার্ডে ‘ছোট মিন্টু’র দাপট! ছিনতাই, মাদক ও কিশোর গ্যাংয়ের অভিযোগে আতঙ্কে এলাকাবাসী আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী বাসনে নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল, দুই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে আনন্দ মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর নারী শ্রমিক ধর্ষণ মামলায় শ্রমিক ফেডারেশন নেতা গ্রেপ্তার বাসন থানার বিশেষ অভিযানে নারী ও শিশু অপহরণ, ডাকাতি প্রস্তুতি ও ধর্ষণ মামলার ৫ আসামি গ্রেপ্তার

রোজার আগে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে : অশোক কুমার দেবনাথ

Reporter Name / ৪০৩ Time View
Update : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: রোজার আগে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, ৪৮৫টি উপজেলা পরিষদেরই নির্বাচনের সময় হয়ে গেছে। তাই নির্বাচন করতে কমিশন প্রস্তুত। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। অশোক কুমার দেবনাথ জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচন ফেব্রুয়ারিতে। তফসিল হতে পারে আগামী সপ্তাহে।

দ্বাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিলের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বিদ্যমান আইনে সরাসরি ভোটে নির্বাচিত আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের নির্বাচনে ভোটার হন। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, আগামী সপ্তাহে তফসিল হলে সংরক্ষিত নারী আসনের নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে। ইসি’র অতিরিক্ত সচিব জানান, কমিশনের অনুমোদনক্রমে রোজার আগেই উপজেলায় প্রথম ধাপে ভোট হতে পারে। সব শেষ উপজেলা নির্বাচন হয়েছে ২০১৮ সাল। সেই অনুযায়ী সব উপজেলাই নির্বাচনের সময় হয়েছে।


More News Of This Category
bdit.com.bd