• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু পিচ্চি রাজা পলায়ন: পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গাজীপুরে আদালত থেকে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে আসামী পলায়ন পূবাইল কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাদির হোসেন ও সম্পাদক মোসলেম উদ্দিন নির্বাচিত । বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

যুবদলের নতুন কমিটিতে বড় দায়িত্বে রবিউল ইসলাম নয়ন

নিজস্ব প্রতিবেদক : / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক    

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন আলোচিত যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। দলীয় হাইকমান্ডের এই সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দলের শীর্ষ নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (৪ জুন) ফেসবুকে দেওয়া এক পোস্টে রবিউল ইসলাম নয়ন লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনীত করায় আমার একমাত্র রাজনৈতিক অভিভাবক ও যুবদলের সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আবদুল মোনায়েম মুন্না ভাই এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ভাইয়ের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ।’

নেতৃত্বের প্রতি আনুগত্য ও দলের জন্য ত্যাগ স্বীকারের প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘আমি আপনাদের দিকনির্দেশনা ও দলের আদর্শ বুকে ধারণ করে দলের জন্য আমৃত্যু কাজ করে যাবো, ইনশাআল্লাহ।’

যুবদলের তৃণমূল ও কেন্দ্রীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা এই নেতার নতুন দায়িত্ব প্রাপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে।

নতুন এই কমিটির মাধ্যমে যুবদল আগামী দিনের আন্দোলন-সংগ্রামে আরও গতিশীল ভূমিকা রাখবে বলে মনে করছেন দলটির সাধারণ নেতাকর্মীরা।


More News Of This Category
bdit.com.bd