
বৃহস্পতিবার (৪ জুন) ফেসবুকে দেওয়া এক পোস্টে রবিউল ইসলাম নয়ন লেখেন, 'আলহামদুলিল্লাহ, আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনীত করায় আমার একমাত্র রাজনৈতিক অভিভাবক ও যুবদলের সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আবদুল মোনায়েম মুন্না ভাই এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ভাইয়ের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ।'
নেতৃত্বের প্রতি আনুগত্য ও দলের জন্য ত্যাগ স্বীকারের প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, 'আমি আপনাদের দিকনির্দেশনা ও দলের আদর্শ বুকে ধারণ করে দলের জন্য আমৃত্যু কাজ করে যাবো, ইনশাআল্লাহ।'
যুবদলের তৃণমূল ও কেন্দ্রীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা এই নেতার নতুন দায়িত্ব প্রাপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে।
নতুন এই কমিটির মাধ্যমে যুবদল আগামী দিনের আন্দোলন-সংগ্রামে আরও গতিশীল ভূমিকা রাখবে বলে মনে করছেন দলটির সাধারণ নেতাকর্মীরা।