• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বাসন থানার বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার কাশিমপুরে আসামি ধরতে গিয়ে স্বর্ণালংকার-টাকা লুটের অভিযোগ পুলিশের বিরুদ্ধে থানার কয়েক গজ দূরে পুলিশ পরিচয়ে ‘ডিউটি’, টঙ্গীতে যুবক গ্রেপ্তার ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা ধর্ষণ মামলায় এজাহারনামীয় আসামি মজিবুর কন্ট্রাক্টর গ্রেপ্তার গাজীপুরে ডিবির অভিযানে পাকিস্তানি তৈরি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার ২ গাজীপুরে ১ কেজি হেরোইন ও ২,৫০০ পিছ ইয়াবাসহ কুত্তা মিজান আটক ৪০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

বাসন থানার বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি / ১১৫ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি, জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও জিএমপি অধ্যাদেশের প্রসিকিউশন মামলার আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

রোববার (৩০ আগস্ট ২০২৬) বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে জিহাদুল ইসলাম ওরফে নাহিদ (২২)-কে গ্রেপ্তার করা হয়। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর কামারিয়া এলাকার শরীফুল ইসলামের ছেলে। বর্তমানে গাজীপুর মহানগরীর বাসন থানার মোগরখাল এলাকায় নানার কাবিলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

এ ছাড়া জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ রাসেল মিয়া (৩১)-কে গ্রেপ্তার করা হয়। তিনি বাসন থানার চান্দনা এলাকার মৃত উবায়দুর রহমানের ছেলে।

অন্যদিকে জিএমপি অধ্যাদেশের প্রসিকিউশন মামলার আসামি মোঃ রবিউল ইসলাম (৩০)-কেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাসন থানার ইসলামপুর এলাকার সিদ্দিক মোল্লার ছেলে।

পুলিশ জানায়, বিশেষ অভিযানে গ্রেপ্তার তিন আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

তবে সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি জিহাদুল ইসলাম ওরফে নাহিদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


More News Of This Category
bdit.com.bd