• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, একযোগে ৩০ উন্নয়নমূলক কাজের উদ্বোধন বাসনে ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি রাবিয়া বেগম রাবু গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, থাকবেন প্রধানমন্ত্রী গাজীপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি (শুভ জন্মাষ্টমী) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত । গাজীপুরের ভোগরা বাইপাস সেনাবাহিনীর পরীক্ষা দিতে বেরিয়ে পুলিশের হাতে মারধরের শিকার শিক্ষার্থী ফাহিম ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় গাজীপুরে যুবক গ্রেপ্তার সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণার অভিযোগ উঠেছে ফারুকের বিরুদ্ধে গাজীপুরে ব্যবসায়ীকে কৃষক দল কর্মীর হুমকির অভিযোগ, কেটে দেওয়া হলো ইন্টারনেটের কেব্‌ল কালিয়াকৈরে মাছের খামার দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা রায়হানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

বাসনে ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি রাবিয়া বেগম রাবু গ্রেপ্তার

রাব্বি হোসেন (রবিন) / ২৫ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

 রাব্বি হোসেন রবিন :

 

গাজীপুরের বাসন থানার ভোগড়া এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ মোছা. রাবিয়া বেগম রাবু (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার রাবিয়া বেগম রাবু গাজীপুরের বাসন থানাধীন ভোগড়া (কেনাকাটা গলি) এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত আজিজুল হক।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে রাবিয়া বেগম রাবুকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।
পুলিশ আরও জানায়, রাবিয়া বেগম রাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে এবং তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


More News Of This Category
bdit.com.bd