• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম

প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

ডেস্ক রিপোর্ট / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ডেস্ক রিপোর্ট :

স্বামীর মৃত্যুর পর শেষবারের মতো তাকে দেখতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। কারাগারে থাকা দীপু মনিকে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী প্যারোলে মুক্তির অনুমতি দিয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা এই মুক্তি কার্যকর থাকবে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল হোসেন জানান, কারা আইন ও সংশ্লিষ্ট বিধান অনুযায়ী দিনের আলোতে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তির সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদনের ভিত্তিতে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

তিনি বলেন, ‘আমরা চারদিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছিলাম। জেলা প্রশাসক আমাদের ১২ ঘণ্টার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেছেন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই মুক্তি কার্যকর থাকবে।’

আইনজীবী জানান, দীপু মনির কারাবরণের দুই বছর পূর্ণ হয়েছে। এর আগে তার স্বামী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। অসুস্থ স্বামীর সঙ্গে কারাগারের বাইরে সাক্ষাতের অনুমতি চেয়ে একাধিকবার আবেদন করা হলেও সে সুযোগ মেলেনি। তৌফিক নেওয়াজের মৃত্যুর পর এবার প্যারোলে মুক্তি পেলেন সাবেক এই মন্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ ঢাকার কলাবাগানে তার নিজ বাসভবনে নেওয়া হবে। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে ডা. দীপু মনি তার স্বামীর মরদেহ দেখবেন।

পরে মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর সেখানে তৌফিক নেওয়াজের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে দোয়া ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার মৃত্যুর খবর পাওয়ার পর স্বামীর শেষ বিদায়ে অংশ নেওয়ার সুযোগ চেয়ে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়। চার দিনের আবেদন করা হলেও শেষ পর্যন্ত ১২ ঘণ্টার অনুমোদন দেওয়া হয়েছে।


More News Of This Category
bdit.com.bd