• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে ২৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার থানার ভেতরে ‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগ, আওয়ামী লীগ নেতার পাঁচ স্বজন গ্রেপ্তার বাসন থানার বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার কাশিমপুরে আসামি ধরতে গিয়ে স্বর্ণালংকার-টাকা লুটের অভিযোগ পুলিশের বিরুদ্ধে থানার কয়েক গজ দূরে পুলিশ পরিচয়ে ‘ডিউটি’, টঙ্গীতে যুবক গ্রেপ্তার ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা ধর্ষণ মামলায় এজাহারনামীয় আসামি মজিবুর কন্ট্রাক্টর গ্রেপ্তার গাজীপুরে ডিবির অভিযানে পাকিস্তানি তৈরি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার ২ গাজীপুরে ১ কেজি হেরোইন ও ২,৫০০ পিছ ইয়াবাসহ কুত্তা মিজান আটক ৪০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

পূবাইলে ২৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

গাজীপুর জেলা প্রতিনিধি / ২০ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন তালটিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার মনোহরগঞ্জ থানার বড়ল্লা রামবোলবাড়ী এলাকার খলিলুর রহমানের ছেলে উমায়েদ হোসেন (২৭) এবং চান্দিনা থানার উত্তর শ্রীমন্তপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. ইয়াছিন (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, পূবাইল থানাধীন তালটিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা ইয়াবাসহ উমায়েদ হোসেন ও মো. ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।


More News Of This Category
bdit.com.bd