• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত

নওগাঁ মহাদেবপুর উপজেলার আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার  

নওগাঁ জেলা প্রতিনিধিঃ / ১৮৬ Time View
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাত সাড়ে ৩টার দিকে মহাদেবপুর কুঞ্জবন নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদুর রহমান মহাদেবপুর উপজেলা যুব লীগের সদস্য। তিনি উপজেলার খেজুর ইউনিয়নের কুঞ্জবন গ্রামের জসিম উদ্দীনের ছেলে। বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আলম বলেন, গতকাল রাতে বদলগাছী থানা পুলিশ ও মহাদেবপুর থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বদলগাছী থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বদলগাছী থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতের অভিযোগে রয়েছে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, গ্রেপ্তারের পর থানা হেফাজতে মাসুদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত বছরের ৫ নভেম্বর ককটেল বিস্ফোরণের ঘটনায় বদলগাছী থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে ।

 


More News Of This Category
bdit.com.bd