• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
দুবাই থেকে আসা ফ্লাইটে মিলল ৪২ কোটি টাকার সোনা ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা ভুয়া ফ্যাক্টরির ম্যানেজার দেখিয়ে বিএনপির সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র,আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ খান ডে-কেয়ারে শিশু নির্যাতন, গ্রেপ্তার ৫ কর্মী এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা জামায়াত আমিরের হাজতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামি বাহির থেকে গ্রেপ্তার পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা দক্ষিণ সানলায় এবিসি চক্ষু হাসপাতালে চরম ভোগান্তি: হয়রানির শিকার রোগীরা পুলিশের ‘সোর্স’ পরিচয়ে ত্রাস: বাসন থানায় বগা রিপনের অপকর্মের শেষ কোথায়? ‎৬৫ কোটি টাকার ঋণের প্রলোভনে প্রতারণা: আন্তঃজেলা চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

দুবাই থেকে আসা ফ্লাইটে মিলল ৪২ কোটি টাকার সোনা

নিজস্ব প্রতিবেদক : / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক    

 

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ থেকে প্রায় ১৯ কেজি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সোনার দাম প্রায় ৪২ কোটি টাকা।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা কাস্টম হাউস থেকে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা কাস্টম হাউস জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সকাল সাড়ে ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

ঢাকা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান বলেন, গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্মকর্তাদের যৌথ দল উড়োজাহাজটির কার্গো হোল্ড থেকে টেপ প্যাঁচানো অবস্থায় মোট ১৬০টি সোনার বার উদ্ধার করে। এসবের সোনার বারের ওজন ১৮ কেজি ৭০০ গ্রাম। দাম প্রায় ৪২ কোটি টাকা।

তিনি আরও বলেন, সোনার বারগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলার প্রক্রিয়া চলছে।


More News Of This Category
bdit.com.bd