• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, দুপুরে সংবাদ সম্মেলন শারদীয় দুর্গোৎসব -২০২৬ এ পূর্বের চেয়ে বেশি সরকারি অনুদান বরাদ্দ করা হয়েছে —-এ কে এম ফজলুল হক মিলন, এমপি গাজীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার পূবাইলে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত খবরের প্রতিবাদ গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেলেন সুদীপ বসাক গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫ গাজীপুরে তরুণী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার, ঘটনার এক মাস পর কুষ্টিয়া থেকে আটক গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার, চাপাতি ও চাকু উদ্ধার

তিন মাস গা ঢাকা দিয়েছিলেন যুবলীগ নেতা, প্রকাশ্যে আসতেই কুপিয়ে জখম

Reporter Name / ৪২৯ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

গণশক্তি ডেস্কঃ সিরাজগঞ্জ

তিন মাসেরও বেশি সময় আত্মগোপনে থাকার পর এলাকায় আসতেই দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন দুলাল সরকার (৪৬)। তিনি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।

বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

দুলাল সরকার যমুনার চরাঞ্চল নাটুয়ারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও একই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তিনি দক্ষিণ নাটুয়ারপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে।

আহত দুলাল সরকারের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দুলাল সরকার বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান। গত রোববার (১০ নভেম্বর) সন্ধ্যার পর তিনি নাটুয়ারপাড়া নৌকাঘাটে পৌঁছান। এ সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট এবং কুপিয়ে জখম করে। মারপিটের একপর্যায়ে তাকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে চলে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার স্বজনরা গিয়ে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বুধবার (১৩ নভেম্বর) আহত দুলালের মেয়ের জামাই লিখন বাবু জানান, তার শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক। এখনো তিনি অচেনত অবস্থায় রয়েছেন। চিকিৎসকরা বলেছেন মাথায় আঘাতের কারণে রক্ত জমাট বেঁধে আছে। হাত, পা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কাজিপুর থানার ওসি মো. নুরে আলম বলেন, দুলালকে মারধরের কথা শুনেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category
bdit.com.bd