স্বপন চন্দ্র দাস, জেলা প্রতিনিধি, গাজীপুর
গাজীপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম।
এ সময় গাজীপুর জেলা ও মহানগর এলাকার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন থানা এলাকার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি এবং পূজা উদযাপনকে ঘিরে সংশ্লিষ্টদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।
প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়।