• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে শ্রমিকদের হামলায় বিএনপি নেতা হুমায়ুন কবির খান আহত গাজীপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ৫০ হাজার টাকা জরিমানা গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার গাজীপুরে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ, দাবি এক কোটি টাকা চাঁদা শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা রনি পাঠানসহ গ্রেপ্তার ২ গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই জমি জালিয়াতির অভিযোগে সাবেক দুই কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত করছে পিবিআই মাদ্রাসাশিক্ষক মোসলেম আহমেদের জামিন নামঞ্জুর গাজীপুরে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

গাজীপুরে ভুয়া পুলিশ সদস্য আটক

রাব্বি হোসেন রবিন / ১৩৪ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

রাব্বি হোসেন রবিন :

গাজীপুর মহানগরীর সালনা এলাকা থেকে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে মাইদুল ইসলাম মামুন (২১) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-১।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে গাজীপুর সদর থানাধীন সালনা টেকিবাড়ি এলাকার ২০ নম্বর ওয়ার্ডে জনৈক আলকাসের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাইদুল ইসলাম মামুন রংপুরের কাউনিয়া থানার আজিজুর রহমানের ছেলে।

সিপিএসসি, গাজীপুর র‍্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপারেশনস ও মিডিয়া অফিসার) শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ পরিচয়দানকারী মাইদুল ইসলাম মামুনকে আটক করা হয়েছে।

র‍্যাবের দাবি, আটকের সময় তার কাছ থেকে ছবি সংবলিত একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, ব্যাটারিচালিত একটি ওয়াকিটকি, একটি রিফ্লেকটিভ ভেস্ট, দুটি ধাতব পুলিশ র‍্যাংক ব্যাজ, একটি নীল রঙের লেজার লাইট, এক জোড়া কালো অক্সফোর্ড জুতা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার করা সরঞ্জামগুলো ব্যবহার করে মাইদুল নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

আটক মাইদুল ইসলাম মামুনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd