• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের

গাজীপুরে গ্রীনল্যান্ড গার্মেন্টস কর্মী হৃদয় হত্যার বিচারের দাবিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ মিছিল

বিশেষ প্রতিনিধি: আলমগীর হোসেন / ২০৪ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫

বিশেষ প্রতিনিধি: আলমগীর হোসেন

 

গাজীপুরের কোনাবাড়ী গ্রীনল্যান্ড গার্মেন্টসের তরুণ শ্রমিক হৃদয় হত্যার বিচারের দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (বা.শ্র.ক.ফে) কোনাবাড়ী থানা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি মঙ্গলবার বিকেলে কোনাবাড়ীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোনাবাড়ী থানা শাখার সহ-সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মু. ফারদিন হাসান হাসিব। আরও উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ শাহীন আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “এক তরুণ শ্রমিককে নির্মমভাবে হত্যা করে ন্যায়বিচারকে উপহাস করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।” তারা আরও বলেন, শ্রমিক সমাজ আর চুপ থাকবে না। আর কোন হৃদয়ের রক্ত যেন না ঝরে পড়ে, সেই লক্ষ্যে দেশের শ্রমজীবী মানুষদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। বক্তারা সরকারের প্রতি দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।


More News Of This Category
bdit.com.bd