• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি মনজুরুল করিম রনি গাজীপুরে কালাম হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে বক্তব্য: কলেজছাত্র সিফাতের জামিন নামঞ্জুর বাংলাদেশ প্রেস ক্লাব কালিয়াকৈর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আমার অনুপস্থিতিতে আ’লীগের সভাপতির দায়িত্বে শেখ সেলিম বিদ্যুৎ বিভাগের তদন্ত প্রতিবেদন সিফাতের বিদ্যুৎ বিলে অনিয়ম নেই গাজীপুর বাসনে বিশেষ অভিযানে ইয়াবা ও ডাকাতি প্রস্তুতি মামলার ২ আসামি  গ্রেপ্তার  কটূক্তির জন্য আটক, সন্ত্রাসবিরোধী পুরোনো মামলায় কারাগারে চেয়ারম্যানের গাড়ি থেকে ১ কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার ৯৭ লাখ কালিয়াকৈরে ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, একযোগে ৩০ উন্নয়নমূলক কাজের উদ্বোধন

গাজীপুরে কালাম হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : / ৩১ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ভূসীর মিল সংলগ্ন এলাকায় পূর্বপরিকল্পিতভাবে কালাম নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৩ আগস্ট ২০২৬ রাতে আনুমানিক ২টা ৪০ মিনিট থেকে ভোর ৫টা ১২ মিনিটের মধ্যে ভূসীর মিল রোডের একটি জুয়েলার্সের দোকানে এ হত্যাকাণ্ড ঘটে। ভুক্তভোগীকে দোকানের ভেতর থেকে বের করে এনে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তাক্ত জখম করে হত্যা করা হয়। পরে মরদেহ ঘটনাস্থলের পাশে ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহতের ভাই মো. কামাল হোসেন বাদী হয়ে গাছা থানায় মামলা করেন। মামলাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই আসামির অবস্থান শনাক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় ৬ সেপ্টেম্বর ২০২৬ গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারদের দিকনির্দেশনায় গাছা থানা পুলিশ অভিযান চালিয়ে মো. নাছির উদ্দিন (৩২) ও মো. সুজন মিয়া (২৭)-কে গ্রেপ্তার করে।
পুলিশের তথ্যমতে, নাছির উদ্দিন টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার দেওলাবাড়ী এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি গাজীপুরের গাছা থানার বরজমানা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। অপর আসামি সুজন মিয়া টাঙ্গাইলের মধুপুর থানার জলছত্র এলাকার বাসিন্দা।গ্রেপ্তারের পর আসামিদের কাছ থেকে মামলার ঘটনায় ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। মামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category
bdit.com.bd