• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজেন্দ্রপুরে বাসের হেলপার নিহতের ঘটনায় আড়াই বছর পর চালক গ্রেপ্তার গাজীপুরে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিতঃ প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় এসআইসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে কাভার্ডভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ মোহাম্মদপুরে আইনজীবীর বাসা থেকে ১৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ পিচ্চি রাজার পলায়ন: নাওজোড় নয়, তাঁতীবাজার থেকে পালানোর তথ্য, গ্রেপ্তার ২ পুলিশ বাসনে মহাসড়কের পাশে চোরাই তেল কেনাবেচার অভিযোগ, মোরসালিনসহ কয়েকজনের নাম গাজীপুর চৌরাস্তা এলাকায় সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাজীপুরে হাসপাতাল থেকে চার বছরের শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, দুই ঘণ্টা পর উদ্ধার গাজীপুরে তৈরি পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

গাজীপুরে কাভার্ডভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক : / ১০৫ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় একটি কাভার্ডভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৫ অক্টোবর) রাত ১টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানাধীন টঙ্গী-নরসিংদী মহাসড়কের পূবাইল কলেজ গেটসংলগ্ন রেলক্রসিংয়ের সামনে অভিযান চালানো হয়। এ সময় একটি ছয় চাকার কাভার্ডভ্যান আটক করে ডিবি পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, কাভার্ডভ্যানটি তল্লাশি করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. দবিরুল ইসলাম ওরফে রাজীব (৩২) এবং মুরাদ (২১) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দবিরুল ইসলাম ওরফে রাজীবের বাড়ি ঠাকুরগাঁও সদর এলাকায়। বর্তমানে তিনি কুমিল্লার বড় পুকুরপাড় (ইপিজেড গেট) এলাকায় বসবাস করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অপর গ্রেপ্তার মুরাদের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর এলাকায়; বর্তমানে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় বসবাস করেন বলে জানানো হয়েছে।
জিএমপি জানায়, উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ মূল্য ১৮ লাখ টাকা। গাঁজাসহ কাভার্ডভ্যানটি জব্দ করে আলামত হিসেবে রাখা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দবিরুল ইসলাম ওরফে রাজীবের বিরুদ্ধে একটি মাদক মামলা এবং একটি সড়ক পরিবহন আইনের মামলা রয়েছে।
অভিযানটি মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল পিপিএমের সার্বিক নির্দেশনায় পরিচালিত হয়। অভিযানে পরিদর্শক মুহাম্মদ মনিরুজ্জামান ও এএসআই মো. জাহিদুল ইসলামসহ ডিবি পুলিশের সদস্যরা অংশ নেন।


More News Of This Category
bdit.com.bd