• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীতে নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ, দেশজুড়ে দোয়া-মাহফিল ১৫ আগস্ট ঘিরে ঢাকায় ৯ স্তরের নিরাপত্তা, মাঠে ডিএমপির বিশেষ ইউনিট গাজীপুরে নিষিদ্ধ দলের ঝটিকা মিছিল ‎গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন জিয়াউল হাসান সৌরভ ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, বিদায়ী শীর্ষ পাঁচ নেতার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ গাজীপুরে জিএমপির কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ, দেশজুড়ে দোয়া-মাহফিল

নিজস্ব প্রতিবেদক : / ১৯ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। শনিবার (১৫ আগস্ট) নানা কর্মসূচির মধ্য দিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা তাঁর জন্মদিন স্মরণ করছেন।

১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। এস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। পরবর্তীতে আরও দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্রের দাবিতে আন্দোলন-সংগ্রাম এবং রাজনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়ে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া। তাঁর রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়।

২০২৫ সালের ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন খালেদা জিয়া। তাঁর মৃত্যুর পর এবারই প্রথম জন্মদিন পালিত হচ্ছে। এ উপলক্ষে বিএনপি কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন না করে তাঁর রুহের মাগফেরাত কামনায় দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। দলীয় কার্যালয় ও বিভিন্ন মসজিদে এসব কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগেও দেশের বিভিন্ন স্থানে খালেদা জিয়ার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

রাজনৈতিক জীবনের নানা উত্থান-পতন, আন্দোলন-সংগ্রাম ও নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গেছেন বেগম খালেদা জিয়া। তাঁর ৮২তম জন্মদিনে দলীয় নেতাকর্মীরা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করছেন।


More News Of This Category
bdit.com.bd