রাজধানীর নিউমার্কেট যাওয়ার পথে এলিফ্যান্ট রোডে রাস্তার উপরে কয়েকটি অবিস্ফোরিত ককটেল পড়ে আছে।
সোমবার (১৭ আগস্ট) রাতে ককটেলগুলো পড়ে থাকতে দেখে সাধারণ জনতা।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ককটেল ব্যাগ থেকে বাইরে নিক্ষেপ করলেও তা বিস্ফোরিত হয়নি। পাশেই একটি ব্যাগে পড়ে আছে এবং কয়েকটি ককটেল সদৃশ বস্তু।
তবে এ ব্যাপারে এখনো পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে ভিড় করে আছে উৎসুক জনতা।