• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর ছাত্রলীগ নেতা মাহাবুবুল করিম হীরার বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা জানাল ইসি গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন গাজীপুরে চারটি চাপাতিসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার বিকালেই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, প্রস্তুতি সম্পন্ন মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি ঝুঁকিতে বাংলাদেশ, বাড়ছে এলএনজির চাপ ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে আজ ফিরছেন স্পিকার গাজীপুরের আবাসিক হোটেলে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন, স্বামী গ্রেপ্তার

আগরতলা অভিমুখে বিএনপির তিন অঙ্গসংগঠনের লংমার্চ বুধবার

Reporter Name / ২৪১ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

গণশক্তি ডেস্কঃ

ঢাকা থেকে আগরতলা অভিমুখে ‘লং মার্চে’র কর্মসূচি ঘোষণা করেছে, বিএনপির তিন সহযোগী সংগঠন। জাতীয়তাবাদী যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আগামী বুধবার (১১ ডিসেম্বর) এই কর্মসূচি পালন করবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না এই কর্মসূচি ঘোষণা করেন। 

তিনি বলেন, ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদে আগামী ১১ ডিসেম্বর বুধ্বার ঢাকা থেকে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চের কর্মসূচি পালিত হবে। সেদিন সকাল আটটায় নয়া পল্টনে জমায়েত হয়ে শান্তিপূর্ণ লং মার্চ শুরু হবে।

 

গত রবিবার এই তিন সংগঠন ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা কর্মসূচি করে। ভারতে বাংলাদেশ মিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে আগরতলা অভিমুখে এই লংমার্চ।


More News Of This Category
bdit.com.bd