• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় সি.কে (ছোট কয়ের) ভয়েস জয়ী গাজীপুরে সাংবাদিকদের ওপর  হামলা ইয়াবা ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২ গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১১ গাজীপুরের টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট গাজীপুর ভবানীপুরে সূর্যোদয় বয়েজ ক্লাব এর উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি রৌপ্যকাপ -২০২৬ শুভ উদ্বোধন গাজীপুরে নারী সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে থাকাকালে বাসায় লুটপাটের অভিযোগ গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১ গাজীপুর বিআরটিতে দালাল বাদশার দৌরাত্ম্য, তদন্তের দাবি গাজীপুরে ৬ গ্যাস ফিলিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন, রিয়াজ এন্ড কোংকে ২ কোটি টাকা জরিমানা

গাজীপুরে সাংবাদিকদের ওপর  হামলা

ডেস্ক রিপোর্ট / ৬২ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ডেস্ক রিপোর্ট :

গাজীপুরের কাশিমপুর সেটেলমেন্ট অফিসের কার্যক্রম নিয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. সাইফুল ইসলাম সরকারের বিরুদ্ধে কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিকরা।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কাশিমপুর সেটেলমেন্ট অফিসে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সেটেলমেন্ট অফিসের কার্যক্রমে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে—এমন খবরের ভিত্তিতে কয়েকজন গণমাধ্যমকর্মী সেখানে উপস্থিত হন। তবে ঘটনাস্থলে গিয়ে তারা অফিসের কোনো কর্মকর্তাকে উপস্থিত পাননি। এ সময় কর্মকর্তাদের না পেয়ে সাংবাদিকরা নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। অভিযোগ, ঠিক সেই মুহূর্তে স্থানীয় এক ব্যক্তি নিজেকে বিএনপির পরিচয় দিয়ে সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং অতর্কিত হামলা চালান।

পরে ওই ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম সরকার বলে জানতে পারেন সাংবাদিকরা। স্থানীয় কয়েকজনের দাবি, অতীতেও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিনি সাধারণ মানুষকে হয়রানি করেছেন।

সাংবাদিকদের অভিযোগ, ঘটনার পর তারা কাশিমপুর থানায় সাইফুল ইসলাম সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার বেশি সময় পার হলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো সাড়া পাননি বলে দাবি করেছেন তারা।

এদিকে, সাংবাদিকদের চাঁদাবাজ আখ্যা দিয়ে সাইফুল ইসলাম সরকার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিওবার্তা দিয়েছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা। তাদের দাবি, ভিডিওবার্তায় দেওয়া বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সমাজ অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান ও হামলার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীরা।


More News Of This Category
bdit.com.bd