• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভাগের তদন্ত প্রতিবেদন সিফাতের বিদ্যুৎ বিলে অনিয়ম নেই গাজীপুর বাসনে বিশেষ অভিযানে ইয়াবা ও ডাকাতি প্রস্তুতি মামলার ২ আসামি  গ্রেপ্তার  কটূক্তির জন্য আটক, সন্ত্রাসবিরোধী পুরোনো মামলায় কারাগারে চেয়ারম্যানের গাড়ি থেকে ১ কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার ৯৭ লাখ কালিয়াকৈরে ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, একযোগে ৩০ উন্নয়নমূলক কাজের উদ্বোধন বাসনে ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি রাবিয়া বেগম রাবু গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, থাকবেন প্রধানমন্ত্রী গাজীপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি (শুভ জন্মাষ্টমী) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত । গাজীপুরের ভোগরা বাইপাস সেনাবাহিনীর পরীক্ষা দিতে বেরিয়ে পুলিশের হাতে মারধরের শিকার শিক্ষার্থী ফাহিম ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা

১০ দিন করে রিমান্ড চাইলো পুলিশ, আদালত দিলেন পাঁচ ও তিনদিনের

Reporter Name / ৩৭৮ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

গণশক্তি ডেস্কঃ

হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে পাঁচদিন ও ভোলার সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকবকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) সকাল ৮টার কিছু পর আসামিদের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আনা হয় ঢাকা সিএমএম আদালতে।

এরপর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হকের ১০ দিনের এবং রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় জ্যাকবের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আনিসুল হকের ৫ ও জ্যাকবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এছাড়া মোহাম্মদপুর, মিরপুর, পল্টন, উত্তরা পূর্ব এবং পশ্চিম থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সালমান এফ রহমান, আনিসুল হক, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, শাজাহান খান ও দীপু মনিকে।


More News Of This Category
bdit.com.bd