• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাইকোর্টে জামিন, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সিফাত আবদুল্লাহ গাজীপুরে পোশাক শ্রমিক-পুলিশের সংঘর্ষ, গাড়িতে আগুন গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ভিসি অবরুদ্ধ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস ৩ দিন বন্ধ ঘোষণা গাজীপুরের বাসন থানার নাওজোড়ে এলাকায় গেটপাস-চালান ছাড়া অবৈধভাবে মুরগির বাচ্চা বিক্রির অভিযোগ। গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গাজীপুরে মাদক ব্যবসায়ীদের ছাড় দিতে এসআই জাহিদুলের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ছিনতাইকারী আটকের পর ২০ হাজার টাকা ঘুষ নিয়ে মামলা না দেওয়ার অভিযোগ এসআই জাহিদুলের বিরুদ্ধে গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন

হাইকোর্টে জামিন, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সিফাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : / ৪৭ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার মোহাম্মদ সিফাত আবদুল্লাহ জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তিনি মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মো. মাসুদ হাসান জুয়েল। তিনি জানান, বুধবার বিকেলে সিফাত আবদুল্লাহর জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে এসে পৌঁছায়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় রাত ৮টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

কারা সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর গাজীপুর মহানগরীর গাছা এলাকার নিজ বাসা থেকে সিফাত আবদুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ৪ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এরপর দুই দফায় নিম্ন আদালতে তার জামিন আবেদন নাকচ হয়। প্রথম দফায় গত ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক মো. রাকিবুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালতেও দ্বিতীয় দফায় তার জামিন আবেদন খারিজ হয়।

দুই দফায় নিম্ন আদালতে জামিন না পাওয়ার পর সিফাতের আইনজীবীরা হাইকোর্টের দ্বারস্থ হন। সেখানে শুনানি শেষে উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন। হাইকোর্টের জামিন আদেশের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে তিনি মুক্তি পান।


More News Of This Category

bdit.com.bd