• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস

ডেস্ক রিপোর্ট / ৩৯ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

ডেস্ক রিপোর্ট :

আগামীতে ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম। এসব নির্বাচনের জন্য এখন থেকেই নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২৩ আগস্ট) বিকেলে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, তৃণমূল পর্যায়ে অল্পসংখ্যক নেতাকর্মী নিয়ে হলেও কমিটি গঠন করে সংগঠনকে এগিয়ে নিতে হবে। পাশাপাশি বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা জানতে হবে।

পাহাড়ি এলাকায় দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তিমূলক বদলি করা হচ্ছে বলেও অভিযোগ করেন সারজিস। তিনি বলেন, পাহাড়ি এলাকা এমনিতেই পিছিয়ে আছে। এর মধ্যে দুর্নীতিবাজ কর্মকর্তাদের এখানে শাস্তিমূলক বদলি করা হলে এলাকার সমস্যা আরও বাড়ে।

পাহাড়ি এলাকার গুরুত্বপূর্ণ পদগুলোতে অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের পদায়নের আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দীন এবং জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রাশিদ।

এনসিপির বান্দরবান পার্বত্য জেলা শাখার আহ্বায়ক মংসাপ্রু চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।


More News Of This Category
bdit.com.bd