• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ ‎গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ গাজীপুর গাছায় বিদেশি মদ ও ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের গোপন বৈঠক থেকে ৫ জন আটক, উদ্ধার সাড়ে ১০ লাখ টাকা গাজীপুরে হঠাৎ ২ কারখানা স্থায়ী বন্ধ: চরম অনিশ্চয়তায় ১৮০০ শ্রমিক

সাপাহারে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন

মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ (নওগাঁ) / ১৪৫ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ (নওগাঁ)

সাপাহার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান ও তিল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১২শ জনকে উফশী ধানের বীজ এবং ২০ জনকে তিল বীজ প্রদান করা হয়। ১ বিঘা আউশ ফসলের জন্য ১ জন কৃষককে ৫ কেজি বীজ,১০ কেজি ডিএপি,১০ কেজি এমওপি এবং তিল ফসলের জন্য ১ কেজি বীজ,১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি প্রদান করা হয়।এসময় উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত,উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা গোলাম রব্বানী, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম সহ উপকারভোগী কৃষকবৃন্দ।


More News Of This Category
bdit.com.bd