• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
জঙ্গি হামলার শঙ্কায় সারা দেশে পুলিশের হাই অ্যালার্ট জারি সাংবাদিক তুহিন হত্যার এক বছর: খুনিদের ফাঁসির দাবিতে গাজীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ গাজীপুর চান্দনা চৌরাস্তায় আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, মাদক ও অপরাধ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে গাজীপুরে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন, শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি ৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবি প্রধান গাজীপুরের কোনাবাড়ীতে আইফোনসহ ৪৪টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ বাসন থানার বিশেষ অভিযানে পুলিশ আক্রান্ত ও মাদক মামলার ৫ আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা জোরদার

সাতক্ষীরায় পায়ুপথে স্বর্ণের বার নিয়ে পাচারের সময় এক যুবক আটক বিজিবির হাতে

Reporter Name / ২৫০ Time View
Update : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

পায়ুপথে দুটি স্বর্ণের বার রেখে ভারতে পাচারের সময় এক যুবককে আটক করেছে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবি’র সদস্যরা। রবিবার ভোররাতে সাতক্ষীরা সদরের হরিশপুর এলাকায় এআটকের ঘটনা ঘটে। আটককৃতের নাম আল আমিন (২৫)। সে ওই এলাকার মোঃ শহিদুল ইসলামের ছেলে। সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। বিজিবি’র অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় হরিশপুর এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে।

 

এমন সংবাদ ভিত্তিতে ব্যাটালিয়নের ভোমরা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নাসির উদ্দীন এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল হরিশপুর কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় ওই স্থানে হরিশপুর পাকা রাস্তা হতে পায়ে হেঁটে নিজ বাড়ীর উদ্দেশ্যে গমনকালে সন্দেহজনকভাবে মোঃ আল আমিন নামের এক যুবককে আটক করে। এসময় আটককৃত যুবকের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিকভাবে তার পায়ুপথে স্বর্ণের বার রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে ঔষধ প্রয়োগ করে তার পায়ু পথ হতে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ২শ ৩৩ গ্রাম। যার মূল্য ২৭ লক্ষ ৪৪ হাজার ৩শ চার টাকা। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগত ৪ হাজার টাকা উদ্ধার করাহয়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


More News Of This Category
bdit.com.bd