• শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
শনিবার সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী অর্থনীতি পুনর্গঠনে ভূমিকা রেখেছেন তারেক রহমান: মির্জা ফখরুল কারামুক্ত অভিনেতা সিদ্দিকুর রহমান আ. লীগ আমলের ডিবি-ডিএমপি কর্মকর্তাদের সম্পদ অনুসন্ধানে হাইকোর্টে রিট মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, শটগান ছিনিয়ে নিল দুর্বৃত্তরা মে দিবস উপলক্ষে গাজীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি, নদীবন্দরে সতর্ক সংকেত টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংসদে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

শীতে স্কুল বন্ধে মাউশির নতুন নির্দেশনা

Reporter Name / ৩৭৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: সারাদেশে তীব্র শীতের কারণে মাধ্যমিক পর্যায়ের স্কুল বন্ধে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনা অনুযায়ী, যেসব জেলায় তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামবে সেখানে স্কুল বন্ধ রাখা যাবে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে । এতে স্বাক্ষর করেছেন মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী।

এতে বলা হয়, “দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী) নেমে যাবে, আঞ্চলিক উপ-পরিচালকরা সেসব জেলার শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশনা দেবেন”


More News Of This Category
bdit.com.bd