• শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
এক বছরের মধ্যে ৫০ লাখ মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে: প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে ৩০ লাখ টাকার গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার দুই সপ্তাহে এলো ১৪ তেলবাহী জাহাজ, জুনে আসবে ১৬টি মালিকের সম্পত্তি বিক্রি করে ডার্ড গ্রুপ ও সিজন্স ড্রেসেস লিঃ এর শ্রমিকদের অবশিষ্ট সকল পাওনাদি পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন তারেক রহমানের আস্থার বৃত্তে এক মার্জিত মুখ আতিকুর রহমান রুমন ডিএনসিসি কোভিড হাসপাতালে হঠাৎ পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর বাসন থানায় অভিযোগ বিয়ের প্রলোভনে সম্পর্ক, নির্যাতন ও জোরপূর্বক অসামাজিক কাজে বাধ্য করার অভিযোগ গাজীপুরের আমবাগ এলাকায় অবৈধ অনুমোদনহীন কারখানায় হুইল পাউডার ও ভীম সাবান তৈরি সন্ধান মেলেছে। ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রী ২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন কাল

“যেসব নিয়োগ এখনো প্রক্রিয়াধীন আছে সেখান থেকেও তাদেরকে বাদ দেওয়া হবে,” বলে উল্লেখ করেছেন এই উপদেষ্টা।

Reporter Name / ৩৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

ডেস্ক রিপোর্টঃ

নিষিদ্ধ হওয়া সংগঠনের সদস্যরা সরকারি চাকরিতে নিয়োগ পাবেন না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

এক ফেসবুক পোস্টে মি. মাহমুদ লিখেছেন বলেছেন, “নিষিদ্ধ সংগঠনের কোন সদস্য প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারবে না।”

“যেসব নিয়োগ এখনো প্রক্রিয়াধীন আছে সেখান থেকেও তাদেরকে বাদ দেওয়া হবে,” বলেও উল্লেখ করেছেন এই উপদেষ্টা।

তিনি বলেন, এরপর থেকে সরকারি চাকরিতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

এতে আগামী দিনের সার্কুলারগুলোতে আরো বেশি সংখ্যায় নিয়োগের সুযোগ তৈরি হবে বলে মনে করেন আসিফ মাহমুদ।

“ঘুষ দিয়ে নিয়োগ বাণিজ্য বন্ধে সরকার বদ্ধপরিকর” উল্লেখ করে তিনি ঘুস আদান-প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে বুধবার রাতে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে।

দৈনিক গণশক্তি পত্রিকা পড়ুন বিঞাপন দিন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ অনুযায়ী ক্ষমতাবলে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলো এবং ওই আইনের তফসিল-২ অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সত্তা হিসাবে তালিকাভুক্ত করা হলো।

ছাত্রলীগকে নিষিদ্ধের এক দিনের মাথায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিষিদ্ধ সংগঠনের সদস্যদের সরকারি চাকরিতে না নেয়ার ঘোষণা দিলেন।

এদিকে, ছাত্রলীগ নিষিদ্ধ করায় ছাত্র রাজনীতি তথা সংগঠনগুলোর আচরণে কোনো পরিবর্তন আসবে কি না সেটি নিয়ে বেশ আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, রাজনৈতিক দলগুলোর কোনো অঙ্গ সংগঠন বা ছাত্র সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে না এ বিষয়টি এখন নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়ার সময় হয়েছে।

আর ছাত্রলীগ নিষিদ্ধ করার মধ্য দিয়েই যদি এ বিষয়টি করা যায়, তবে ভবিষ্যতে অন্য রাজনৈতিক দলগুলোর অঙ্গসংগঠনগুলোর কাছে একটা বার্তা পৌঁছাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

এ নিয়ে দৈনিক গণশক্তি প্রতিবেদন – ছাত্রলীগ নিষিদ্ধ করায় ছাত্র সংগঠনগুলোর আচরণে কোনো পরিবর্তন আসবে?

আপনার মতামত আশা করি


More News Of This Category
bdit.com.bd