• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই জমি জালিয়াতির অভিযোগে সাবেক দুই কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত করছে পিবিআই মাদ্রাসাশিক্ষক মোসলেম আহমেদের জামিন নামঞ্জুর গাজীপুরে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন গাজীপুরের বাসনে বাড়িভাড়া নিয়ে বিরোধ, মারধর  অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানচাপায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহত, আহত ২ কালনি খানবাড়ী থেকে জামুনা মাদরাসা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী গাজীপুরে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার, মিনিট্রাকসহ দেশীয় অস্ত্র উদ্ধার গাজীপুরে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ সিটি’র ভোট ৯ মার্চ

Reporter Name / ৪৫২ Time View
Update : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেন: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

গতকাল রবিবার ইসির অতিরিক্ত সচিব এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কমিশনে ইতোমধ্যে ফাইল অনুমোদন হয়েছে। এবার এ সিটি ভোটের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে। এক প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

এর আগে, ২০১৯ সালের ৫ মে প্রথম বারের মতো ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ হয়। সেবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন ইকরামুল হক টিটু। জানা যায়, ময়মনসিংহ সিটিতে ৩৩টি সাধারণ ওয়ার্ডে ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে।

এ সিটিতে প্রথম সিটি ভোটে মোট ১২৭টি কেন্দ্র ছিল। সিটির প্রথম ভোটে নগরবাসীরা ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দেন। এবারও তারই ধারাবাহিকতায় ইভিএমে ভোটগ্রহণ করবে আউয়াল কমিশন।

আরও জানা যায়, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়তন ৯১.৩১৫ বর্গকিলোমিটার। এই সিটি কর্পোরেশনের মোট জনসংখ্যা ছিল চার লাখ ৭১ হাজার ৮৫৮ জন।

ময়মনসিংহ সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে বয়ড়া ও আকুয়া ইউনিয়নের পুরোটা এবং খাগডহর, চর ঈশ্বরদিয়া, দাপুি নয়া, ভাবখালী, সিরতা ও চরনিলক্ষীয়া ইউনিয়নের আংশিক এলাকাকে অন্তর্ভুক্ত করে এই সিটি কর্পোরেশনের এলাকা নির্ধারণ করা হয়।


More News Of This Category
bdit.com.bd