• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
বাসনে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার বিরোধী দলীয় নেতাকে দেড়শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী বাঁধনের ওপর হামলা নিয়ে সারজিসের কড়া প্রতিক্রিয়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি মনজুরুল করিম রনি গাজীপুরে কালাম হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে বক্তব্য: কলেজছাত্র সিফাতের জামিন নামঞ্জুর বাংলাদেশ প্রেস ক্লাব কালিয়াকৈর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আমার অনুপস্থিতিতে আ’লীগের সভাপতির দায়িত্বে শেখ সেলিম বিদ্যুৎ বিভাগের তদন্ত প্রতিবেদন সিফাতের বিদ্যুৎ বিলে অনিয়ম নেই গাজীপুর বাসনে বিশেষ অভিযানে ইয়াবা ও ডাকাতি প্রস্তুতি মামলার ২ আসামি  গ্রেপ্তার 

বিরোধী দলীয় নেতাকে দেড়শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : / ১৬ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে দেড়শ টাকার খাবারের দাওয়াত দিলের প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ৬৮ বিধির সাধারণ আলোচনার এক পর্যায়ে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীর দেড়শ টাকার লাঞ্চের প্রশংসা করলে তিনি আমন্ত্রণ জানান।

‘তীব্র জ্বালানি ও গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া, শিল্প কারখানা বন্ধ হয়ে বেকারত্ব সৃষ্টি এবং দেশের জাতীয় অর্থনীতিতে মারাত্মক বিপর্যয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ’ বিষয়ে বিরোধী দলীয় নেতা তার উত্থাপিত জরুরি গণ-গুরুত্বসম্পন্ন ৬৮ বিধির আলোচনার এক পর্যায়ে ডা. শফিকুর রহমান বলেন, আমরা উৎসাহিত হই যখন দেখি মাননীয় প্রধানমন্ত্রীর লাঞ্চের খরচ ১০০ থেকে ১৫০ টাকা। আমার ভালো লাগে। এত কম টাকায় আমিও খাইতে পারি না। একদম প্লেননি বলছি।

এ সময় প্রধানমন্ত্রী হাত দিয়ে ইশারা করেন আসুন খাওয়াবো। একই সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও মাইক ছাড়াই মুখে বলেন আপনাকে খাওয়ানো হবে। তিনি এসময় প্রধানমন্ত্রীর দিকে ইশারা করেন। জবাবে বিরোধী দলীয় নেতা বলেন, খাওয়ায় দেবেন? অনেক ধন্যবাদ। কিন্তু আমি তো একা খাবো না। আমি তো ১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই। আমি সবাইকে নিয়ে খেতে চাই। তারপরও ধন্যবাদ এই প্রস্তাবটি দেওয়ার জন্য।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তিনি সাদামাঠা জীবনযাবন করেন, সুন্দর। একেবারে পস,, স্যুটে-ব্যুটে নয়। প্লেন পথে চলে। এটা উৎসাহিত হওয়ার মত বিষয়। কিন্তু তার এই জীবন-যাপন নিয়ে অ্যাপ্রিসিয়েশন করতে দেখি তারা আবারো উল্টোপাল্টা চলেন। তিনি যদি এসব মানুষের আইকন হয়ে থাকেন। তাহলে তোকে তো অনুসরণ করা উচিত। সকল ক্ষেত্রেই তাকে অনুসরণ করা উচিত। এটা তো আমরা দেখি না। আমরা ঠিক তার বিপরীতটা দেখি। আমরা আশা করি এখন থেকে আইকন বলার আগে সাবধান হয়ে বলবেন। আর আইকন বললে তাকে ফলো করতে হবে। প্রধানমন্ত্রীও মানুষ। তিনি ভুলে ঊর্ধ্বে নয়। তার সব কিছুতে হ্যাঁ বলা যাবে না। হ্যাঁ বলা যাবে কেবল শিশুদের দাবিতে। তারা যা বলতে তাতে হ্যাঁ বলা যাবে।


More News Of This Category
bdit.com.bd