স্বপন চন্দ্র দাস, গাজীপুর জেলা প্রতিনিধ :
জেলা প্রতিনিধি বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ প্রেসক্লাব কালিয়াপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ আগষ্ট) সকাল ১১ ঘটিকায় কালিয়াকৈর বাইপাস এলাকার তৃপ্তি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি নাজিমউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ, এম ফখরুল হোসাইন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। এসময় আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর সহকারী কমিশনার ভূমি মিস শামসুন্নাহার শিলা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলার সভাপতি মেজবাহউদ্দিন সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সহিদুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম খন্দকার, গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল বারী,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর শাখার সহ-সভাপতি সাংবাদিক স্বপন চন্দ্র দাস, কাপাসিয়া উপজেলার সভাপতি জাকির হোসেন কামাল,, কালিগঞ্জ উপজেলার সভাপতি মোঃ সোহরাব হোসেন,শ্রীপুর উপজেলার সভাপতি মোঃ মাহবুব সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।