• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভাগের তদন্ত প্রতিবেদন সিফাতের বিদ্যুৎ বিলে অনিয়ম নেই গাজীপুর বাসনে বিশেষ অভিযানে ইয়াবা ও ডাকাতি প্রস্তুতি মামলার ২ আসামি  গ্রেপ্তার  কটূক্তির জন্য আটক, সন্ত্রাসবিরোধী পুরোনো মামলায় কারাগারে চেয়ারম্যানের গাড়ি থেকে ১ কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার ৯৭ লাখ কালিয়াকৈরে ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, একযোগে ৩০ উন্নয়নমূলক কাজের উদ্বোধন বাসনে ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি রাবিয়া বেগম রাবু গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, থাকবেন প্রধানমন্ত্রী গাজীপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি (শুভ জন্মাষ্টমী) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত । গাজীপুরের ভোগরা বাইপাস সেনাবাহিনীর পরীক্ষা দিতে বেরিয়ে পুলিশের হাতে মারধরের শিকার শিক্ষার্থী ফাহিম ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা

পদ্মায় ফেরিডুবি: ২০ জনকে জীবিত উদ্ধার, একজন নিখোঁজ

Reporter Name / ৪০৬ Time View
Update : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ৯টি যানবাহন নিয়ে নোঙর করা রজনীগন্ধা ফেরিডুবির ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত (বেলা দুইটা) একজনের নিখোঁজের খবর পাওয়া গেছে।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ৫নং ঘাটের কাছে পদ্মায় ফেরিটি ডুবে যায়। তবে উদ্ধার হওয়া মানুষদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি। এখনও খবর পেয়ে ঘটনাস্থলে নৌ- পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ চলছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ শাহ খালেদ নেওয়াজ জানান, ফেরিতে ৯টি যানবাহন ও একাধিক যাত্রী ছিল। ফেরিতে থাকা মানুষের চিৎকার শুনে মাছ ধরা ট্রলারে স্থানীয়রা এসে ২০ জনকে জীবিত উদ্ধার করে। খবর পেয়ে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে। এ ঘটনায় একজন নিখোঁজের খবর পাওয়া গেছে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাড়ে ৮টার দিকে পাটুরিয়ার ৫নম্বর ঘাট এলাকায় পদ্মা নদীতে ধীরে ধীরে রজনীগন্ধা ফেরিটি ডুবে যায়। যখন ফেরিটি ডুবে যায় তখন ফেরি থেকে অনেক আহাজারি ও যাত্রীদের চিৎকার শোনা যায়। এ সময় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের উদ্ধারকারী দলকে জানানো হয়। পরে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন।

ঘন কুয়াশায় মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে। এরপর সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল ফের শুরু হয়।


More News Of This Category
bdit.com.bd