• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম
নারী শ্রমিক ধর্ষণ মামলায় শ্রমিক ফেডারেশন নেতা গ্রেপ্তার বাসন থানার বিশেষ অভিযানে নারী ও শিশু অপহরণ, ডাকাতি প্রস্তুতি ও ধর্ষণ মামলার ৫ আসামি গ্রেপ্তার স্থানীয় নির্বাচনে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী ৯ বছরেও কাটেনি সংকট, ঝুলে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন চাকরি দেওয়ার প্রলোভনে অপহরণ, টঙ্গীতে যুবকের গলিত মরদেহ উদ্ধার ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ডিএমপির এএসআইসহ গ্রেপ্তার ২ বিদেশি পিস্তলসহ কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার সদর থানায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার হলেন অতিরিক্ত আইজিপি ২০ বছর পর যুক্তরাষ্ট্র যাচ্ছেন তারেক রহমান

নারী শ্রমিক ধর্ষণ মামলায় শ্রমিক ফেডারেশন নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : / ৫২ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর মহানগরীতে এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর মহানগর কমিটির সভাপতি মো. শফিউল আলমকে গ্রেপ্তার করেছে বাসন থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে গাজীপুর মহানগরের ফেডারেশনের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

গ্রেপ্তার শফিউল আলম (৩০) লালমনিরহাট জেলার আদিতমারী থানার চন্ডিমারী এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে। তার মায়ের নাম কহিনুর বেগম। তিনি বর্তমানে গাজীপুর মহানগরের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় কাশেম ডাক্তারের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে বাসন থানায় দায়ের করা মামলায় শফিউল আলমকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। মামলার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মামলার তদন্তের স্বার্থে গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে।

তবে অভিযোগের বিষয়ে গ্রেপ্তার শফিউল আলমের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 


More News Of This Category
bdit.com.bd