• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভাগের তদন্ত প্রতিবেদন সিফাতের বিদ্যুৎ বিলে অনিয়ম নেই গাজীপুর বাসনে বিশেষ অভিযানে ইয়াবা ও ডাকাতি প্রস্তুতি মামলার ২ আসামি  গ্রেপ্তার  কটূক্তির জন্য আটক, সন্ত্রাসবিরোধী পুরোনো মামলায় কারাগারে চেয়ারম্যানের গাড়ি থেকে ১ কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার ৯৭ লাখ কালিয়াকৈরে ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, একযোগে ৩০ উন্নয়নমূলক কাজের উদ্বোধন বাসনে ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি রাবিয়া বেগম রাবু গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, থাকবেন প্রধানমন্ত্রী গাজীপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি (শুভ জন্মাষ্টমী) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত । গাজীপুরের ভোগরা বাইপাস সেনাবাহিনীর পরীক্ষা দিতে বেরিয়ে পুলিশের হাতে মারধরের শিকার শিক্ষার্থী ফাহিম ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা

তারেক রহমানের পিএস নূরউদ্দিন অপু খালাস পেলেন

Reporter Name / ৩৫৩ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

গণশক্তি ডেস্কঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব (পিএস) মিয়া নূরউদ্দিন অপু সন্ত্রাসবিরোধী আইনের মামলায় খালাস পেয়েছেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় মঙ্গলবার (১২ নভেম্বর) তাকে খালাস দেয় ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের তথ্য অনুযায়ী, মামলাটি সত্য নয়। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে সাবেক ছাত্রদল নেতা ও শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী নুরউদ্দিন অপুসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করেন র‌্যাব-৩ এর তৎকালীন ডিএডি ইব্রাহিম হোসেন। ২০২১ সালের ১৩ জুন চার্জশিট দেওয়া হয়। সাক্ষ্য-প্রমাণে দোষী সাব্যস্ত করার কোনো উপাদান না পাওয়ায় অপুকে খালাস দিয়েছেন আদালত।

আরো খবর জানতে ক্লিক করুন

নূর হোসেন দিবস: আওয়ামী লীগ নামতে পারবে না, ঘোষণা প্রেস সচিবের

আইনজীবীরা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে উদ্দেশ্যে প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসাবশত হয়ে এ মামলা করা হয়। মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে রাখা হয়। অসুস্থতার গ্রাউন্ডে জামিন চাওয়া হলেও দীর্ঘদিন তাকে জামিন দেওয়া হয়নি। অবশেষে ট্রাইব্যুনাল তাকে খালাস দিলো। মিয়া নুরউদ্দিন অপু ৬ বছর ৭ মাস কারাগারে বন্দী ছিলেন। গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গত ৬ আগস্ট জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বের হন তিনি।

 

আইনজীবীরা আরও বলেন, সম্পূর্ণ সাজানো মিথ্যা মামলায় তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হলেও তার কোনটিই প্রমাণ করতে পারেনি শেখ হাসিনার আদালত।


More News Of This Category
bdit.com.bd