• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজেন্দ্রপুরে বাসের হেলপার নিহতের ঘটনায় আড়াই বছর পর চালক গ্রেপ্তার গাজীপুরে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিতঃ প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় এসআইসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে কাভার্ডভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ মোহাম্মদপুরে আইনজীবীর বাসা থেকে ১৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ পিচ্চি রাজার পলায়ন: নাওজোড় নয়, তাঁতীবাজার থেকে পালানোর তথ্য, গ্রেপ্তার ২ পুলিশ বাসনে মহাসড়কের পাশে চোরাই তেল কেনাবেচার অভিযোগ, মোরসালিনসহ কয়েকজনের নাম গাজীপুর চৌরাস্তা এলাকায় সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাজীপুরে হাসপাতাল থেকে চার বছরের শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, দুই ঘণ্টা পর উদ্ধার গাজীপুরে তৈরি পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

টাকার প্রয়োজনে অনেক কিছুই করেছি’

Reporter Name / ৬৭০ Time View
Update : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: সানি লিওন, অনেকটা লড়াই করেই বলিউডে তৈরি করে নিয়েছেন শক্ত অবস্থান। একের পর এক সিনেমায় অভিনয় করছেন তিনি। সেই সঙ্গে আইটেম গান তো আছেই।

জীবনে টাকার জন্য অনেক কিছুই করেছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন সানি।

এ প্রসঙ্গে তিনি বলেন, মনে হয় একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ছোট থেকেই ছিল আমার মধ্যে, এবং এটি আরও একটি এক্সটেনশন। আমি ১৮ বছর বয়স থেকে আইনত ব্যবসা করছি। তার আগে আমি টাকা উপার্জনের জন্য অনেক কিছুই করেছি। এটা সর্বদাই আমার জীবনের বড় অভিজ্ঞতা।

অভিনেত্রী আরও বলেন, কাউকেই ভালো লাগে না। কাজ তো করতেই হবে। আমি আমার কাজকে ভালোবাসি এবং আমি যা করি সেটাই করতে ভালোবাসি। আমি নতুন কিছু শুরু করতে পছন্দ করি, যা আমি বিশ্বাস করি সেই সম্পর্কে আমি উৎসাহী। তাই যতটুকু সময় প্রয়োজন আমি প্রতিটি কাজে সেটা নিই।

প্রসঙ্গত, ২০২৩ সালে অনুরাগ ক্যাশপের ‘কেনেডি’ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডেবিউ করেছেন অভিনেত্রী সানি লিওন।


More News Of This Category
bdit.com.bd