• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
‎গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন জিয়াউল হাসান সৌরভ ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, বিদায়ী শীর্ষ পাঁচ নেতার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ গাজীপুরে জিএমপির কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার আওয়ামী লীগ না করার ঘোষণা দিলেন মামুন মন্ডল টঙ্গীতে ছিনতাই-ডাকাতির ৬ আসামী গ্রেফতার রুহুল কবির রিজভী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সাভারে ফের প্রেশার কুকার উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর

টঙ্গীতে দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ১৭৭ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন কেরানিরটেক বস্তি এলাকায় অভিযান চালিয়ে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের একটি চৌকস দল। গত শনিবার (৫ এপ্রিল ২০২৫) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে পপি (৩২) ও রোজিনা বেগম (৪০) নামের দুই নারীকে পাঁচ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কেরানিরটেক বস্তি ও আশপাশের এলাকায় অবৈধ ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পুলিশ জানায়, আকলিমার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাসরত পপির ঘরে অভিযান চালিয়ে গাঁজা সহ তাদের আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা পলাতক নারী মাদক সরবরাহকারী সালমা আক্তারের কাছ থেকে পাইকারি দরে গাঁজা সংগ্রহ করে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করতেন। তবে জিজ্ঞাসাবাদে মাদকের বৈধ কোনো উৎস সম্পর্কে তারা কোনো গ্রহণযোগ্য তথ্য দিতে পারেননি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪১ ও ৩৬(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পলাতক সালমা আক্তারকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category
bdit.com.bd