• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভাগের তদন্ত প্রতিবেদন সিফাতের বিদ্যুৎ বিলে অনিয়ম নেই গাজীপুর বাসনে বিশেষ অভিযানে ইয়াবা ও ডাকাতি প্রস্তুতি মামলার ২ আসামি  গ্রেপ্তার  কটূক্তির জন্য আটক, সন্ত্রাসবিরোধী পুরোনো মামলায় কারাগারে চেয়ারম্যানের গাড়ি থেকে ১ কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার ৯৭ লাখ কালিয়াকৈরে ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, একযোগে ৩০ উন্নয়নমূলক কাজের উদ্বোধন বাসনে ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি রাবিয়া বেগম রাবু গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, থাকবেন প্রধানমন্ত্রী গাজীপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি (শুভ জন্মাষ্টমী) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত । গাজীপুরের ভোগরা বাইপাস সেনাবাহিনীর পরীক্ষা দিতে বেরিয়ে পুলিশের হাতে মারধরের শিকার শিক্ষার্থী ফাহিম ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা

জিয়া উদ্যানে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর জিয়া উদ্যানের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জিয়া উদ্যানের কর্মসূচিতে অংশ নেন তিনি। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন।

জিয়া উদ্যানের জলাশয়ে পোনা অবমুক্ত করার সময় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা তারেক রহমানের সঙ্গে ছিলেন। এ সময় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও হাবিব উন নবী খান সোহেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে সকাল থেকেই বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

দলের নেতারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দর্শনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে গণতন্ত্র, দেশের সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এর আগে দলের সিনিয়র নেতা ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তারেক রহমান। সেখানে তিনি দোয়া ও মোনাজাতেও অংশ নেন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের নানা কর্মসূচি পালন করতে দেখা যায়। জিয়া উদ্যানে কেন্দ্রীয় কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দিনটির আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।


More News Of This Category
bdit.com.bd