• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
দৈনিক আমাদের সংবাদ-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৬তম বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নতুন মজুরি ঘোষণার পরও গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দুই মহাসড়ক অবরোধে সংঘর্ষ গাজীপুরে সরকারি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুরে মিতালী সেবা ডক্টর চেম্বারকে ২১ হাজার টাকা জরিমানা নবনিযুক্ত গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে বিএনপির ফুলেল শুভেচ্ছা গাজীপুরে বিকাশের টাকা ডাকাতি: বিদেশি পিস্তলসহ ছাত্রলীগ নেতা ইমরান ও সহযোগী গ্রেপ্তার গাজীপুরে ‘বগা রিপনের’ বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ, পুড়ল কাঠের স্তূপ গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার গাজীপুরে পেট্রোলসহ আওয়ামী লীগের নেতা ও সহযোগী আটক, প্রাইভেটকার জব্দ

জামায়াতের হিন্দু শাখার কমিটি গঠন

Reporter Name / ৪২৯ Time View
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

ডেস্ক রিপোর্টঃ

রংপুরের পীরগাছায় সদর ইউনিয়ন শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা জামায়াতের অফিসে এ কমিটির নাম ঘোষণা করেন ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর জব্বার।

 

এতে মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ভবেশ চন্দ্র বর্মণ সভাপতি ও ওষুধ ব্যবসায়ী বিজন চন্দ্র দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।এছাড়া সহ-সভাপতি দেবী চৌধুরানী ডিগ্রি কলেজের প্রদর্শক তাপস চন্দ্র রায়, সহ-সম্পাদক কিসামত ঝিনিয়া সনাতন সংঘের সভাপতি সুধারঞ্জন বর্মণ ও অর্থ-সম্পাদক নির্বাচিত হয়েছেন দেউতি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক প্রভাষ চন্দ্র বর্মণ।

 

এর আগে হিন্দু সম্প্রদায়কে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক হাফেজ ইদ্রিস আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক জাকির হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ভবেশ চন্দ্র বর্মণ, ইউনিয়ন জামায়াতের অর্থ-সম্পাদক হোসাইন আহমেদ প্রমুখ।


More News Of This Category
bdit.com.bd