• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভাগের তদন্ত প্রতিবেদন সিফাতের বিদ্যুৎ বিলে অনিয়ম নেই গাজীপুর বাসনে বিশেষ অভিযানে ইয়াবা ও ডাকাতি প্রস্তুতি মামলার ২ আসামি  গ্রেপ্তার  কটূক্তির জন্য আটক, সন্ত্রাসবিরোধী পুরোনো মামলায় কারাগারে চেয়ারম্যানের গাড়ি থেকে ১ কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার ৯৭ লাখ কালিয়াকৈরে ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, একযোগে ৩০ উন্নয়নমূলক কাজের উদ্বোধন বাসনে ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি রাবিয়া বেগম রাবু গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, থাকবেন প্রধানমন্ত্রী গাজীপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি (শুভ জন্মাষ্টমী) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত । গাজীপুরের ভোগরা বাইপাস সেনাবাহিনীর পরীক্ষা দিতে বেরিয়ে পুলিশের হাতে মারধরের শিকার শিক্ষার্থী ফাহিম ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা

গাজীপুর বাসনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীর মৃত্যু, দগ্ধ ৪

গাজীপুর প্রতিনিধি / ২০৫ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মোঘরখাল এলাকায় বাসাবাড়ির রান্না ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারীর মৃত্যু হয়েছে। এতে দগ্ধ হয়েছেন আরও চারজন নারী ও শিশু। গত রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় পারভীন আক্তার নামের এক নারীর নিজ বাসায় রান্নার সময় এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা সূত্রে জানা যায়, বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে তাদের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শীমা নামের এক নারী মৃত্যুবরণ করেন। দগ্ধ অন্যরা হলেন পারভীন আক্তার, তাসলিমা, শিশু তানজিলা (১০) ও আয়ান (৩)। জানা গেছে, পারভীন আক্তার রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের সূত্রপাত ঘটে। এ সময় পাশে থাকা দুই নারী ও দুই শিশু দগ্ধ হন। দগ্ধদের মধ্যে পারভীন ও তাসলিমার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।


More News Of This Category
bdit.com.bd