• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে সরকারি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুরে মিতালী সেবা ডক্টর চেম্বারকে ২১ হাজার টাকা জরিমানা নবনিযুক্ত গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে বিএনপির ফুলেল শুভেচ্ছা গাজীপুরে বিকাশের টাকা ডাকাতি: বিদেশি পিস্তলসহ ছাত্রলীগ নেতা ইমরান ও সহযোগী গ্রেপ্তার গাজীপুরে ‘বগা রিপনের’ বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ, পুড়ল কাঠের স্তূপ গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার গাজীপুরে পেট্রোলসহ আওয়ামী লীগের নেতা ও সহযোগী আটক, প্রাইভেটকার জব্দ হাইকোর্টে জামিন, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সিফাত আবদুল্লাহ

গাজীপুরে মিতালী সেবা ডক্টর চেম্বারকে ২১ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : / ৭৮ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ‘মিতালী সেবা ডক্টর চেম্বার’ নামে একটি চিকিৎসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গাজীপুর কার্যালয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমান ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

এনএসআই সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে ভোক্তাদের স্বার্থবিরোধী কার্যক্রমের অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২২ ধারা অনুযায়ী আরও ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দুটি আইনে মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জনস্বার্থ রক্ষা এবং চিকিৎসাসেবার মান ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


More News Of This Category

bdit.com.bd