• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
জঙ্গি হামলার শঙ্কায় সারা দেশে পুলিশের হাই অ্যালার্ট জারি সাংবাদিক তুহিন হত্যার এক বছর: খুনিদের ফাঁসির দাবিতে গাজীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ গাজীপুর চান্দনা চৌরাস্তায় আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, মাদক ও অপরাধ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে গাজীপুরে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন, শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি ৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবি প্রধান গাজীপুরের কোনাবাড়ীতে আইফোনসহ ৪৪টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ বাসন থানার বিশেষ অভিযানে পুলিশ আক্রান্ত ও মাদক মামলার ৫ আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা জোরদার

গাজীপুরে জাল দলিল করে সম্পত্তি আত্মসাতের চেষ্টা, আদালতে মামলা

আলামিন হোসেন, জেলা প্রতিনিধি  / ১৪৪ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫

আলামিন হোসেন, জেলা প্রতিনিধি 

 

গাজীপুরে জাল দলিল তৈরি করে সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে মোঃ আশরাফুল ইসলাম খান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলাম ইকবাল দলিল বাতিল চেয়ে গাজীপুর জেলা বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালতে একটি মামলা দায়ের করেছেন। গত ২৮ এপ্রিল ২০২৫ তারিখে মামলাটি দায়ের করা হয়। যার নম্বর ১৬৭/২০২৫। জানা গেছে, অভিযুক্ত মোঃ আশরাফুল ইসলাম খান গাজীপুর সদর থানাধীন পিরুজালী গ্রামের আব্দুল গফুর খানের ছেলে। তিনি বর্তমানে ভোগড়া এলাকায় বসবাস করছেন। অন্যদিকে ভুক্তভোগী রফিকুল ইসলাম ইকবাল গাজীপুর মহানগরের বাসন থানাধীন ভোগড়া এলাকার স্থানীয় বাসিন্দা। মামলার সূত্রে জানা যায়, রফিকুল ইসলামের পিতা মৃত জালাল উদ্দিন মুন্সীর মালিকানাধীন ভোগড়া মৌজার আর.এস ১৬৫৫ দাগের ৮ শতাংশ জমিতে গড়ে ওঠা একতলা ভবন এবং একটি টিনসেড গোডাউন ২০০৭ সালে ভাড়া নেন আশরাফুল ইসলাম। জালাল উদ্দিন জীবিত থাকা অবস্থায় ২০১৯ সাল পর্যন্ত নিয়মিত ভাড়া পরিশোধ করলেও, জালাল উদ্দিনের মৃত্যুর পর ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সন্তানদের কাছে ভাড়া দিয়ে আসেন তিনি। এরপর থেকে আর কোনো ভাড়া প্রদান করেননি বলে মামলায় অভিযোগ করা হয়েছে। মামলায় আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি আশরাফুল ইসলাম ১০-১২ জন সন্ত্রাসীসহ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে উক্ত সম্পত্তি নিজের বলে দাবি করেন এবং মালিকদের উচ্ছেদ করার চেষ্টা চালান। এ সময় বিবাদী আশরাফুল ইসলাম খান ভুক্তভোগী রফিকুল ইসলাম ও তার পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানো, গুম ও হত্যার হুমকিও প্রদান করেন।উল্লেখিত বিষয়ে বিবাদী আশরাফুল ইসলাম খানের সাথে বিভিন্ন উপায়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য নেয়া সম্ভব হয় নি।


More News Of This Category
bdit.com.bd