• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৬ মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স: জিএমপি কমিশনার নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন কোনাবাড়ীর আমবাগ সানমুন মার্কেট এলাকায় ছিনতাইয়ের অভিযোগ, মাদক সিন্ডিকেট নিয়ে উদ্বেগ গাজীপুরে ইনস্টিটিউটের আড়ালে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের বাসে আগুন পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা করার দাবি, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে চারজন গ্রেপ্তার জিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মো. আশিক সাঈদ

গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী হলেন যারা

গাজীপুর প্রতিনিধি / ১৯২ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনের প্রার্থীতা ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় যে ২৩৭টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করেছেন এতে গাজীপুরের চারটি আসন থেকে মনোনয়ন প্রাপ্তরা হলেন সাবেক মন্ত্রী ও মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি (গাজীপুর-২), কেন্দ্রীয়  বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু (গাজীপুর-৩), গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ এর ছেলে শাহ রিয়াজুল হান্নান (গাজীপুর-৪) ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলন(গাজীপুর-৫)। গাজীপুর-১ ও গাজীপুর-৬ আসনের প্রার্থীতা ঘোষণা করা হয়নি। এদিকে গাজীপুরে চারটি সংসদীয় আসনের বিএনপির প্রার্থী ঘোষণার খবর পেয়ে নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। অনেক স্থানে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করছেন।


More News Of This Category
bdit.com.bd