• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট গাজীপুরের কারাগারে কয়েদির পেটে মিলল অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার ও স্ক্রু গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল আইইউটি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবাগত জিএমপি কমিশনার আশিক সাঈদ গাজীপুরে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৬ মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স: জিএমপি কমিশনার নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন কোনাবাড়ীর আমবাগ সানমুন মার্কেট এলাকায় ছিনতাইয়ের অভিযোগ, মাদক সিন্ডিকেট নিয়ে উদ্বেগ গাজীপুরে ইনস্টিটিউটের আড়ালে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার

গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক : / ১৫২ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর মহানগরীর বাসন এলাকায় জননী ট্রেডিং ইন্টারন্যাশনাল নামে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১১ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে মহানগরীর বাসন থানাধীন কড্ডা পাওয়ার প্ল্যান্টের পাশে অবস্থিত কারখানাটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টা ১০ মিনিটের দিকে কারখানার দ্বিতীয় তলায় আগুনের ধোঁয়া দেখতে পান শ্রমিক ও স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোগড়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিসের তিনটি এবং কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্টরা কাজ করবেন বলে জানা গেছে।


More News Of This Category
bdit.com.bd