• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে এনসিপির সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী: ‘ঐক্য হতে হবে রাজপথে, চাঁদাবাজদের সঙ্গে নয়’ মাদক কারবারে বাধা দেওয়ায় স্ত্রীকে মারধরের অভিযোগ, ঘর ছাড়তে বাধ্য তারিন গাজীপুরে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, উদ্ধার ১৭ লাখ ৩৫ হাজার টাকা দৈনিক আমাদের সংবাদ-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৬তম বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নতুন মজুরি ঘোষণার পরও গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দুই মহাসড়ক অবরোধে সংঘর্ষ গাজীপুরে সরকারি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুরে মিতালী সেবা ডক্টর চেম্বারকে ২১ হাজার টাকা জরিমানা নবনিযুক্ত গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে বিএনপির ফুলেল শুভেচ্ছা গাজীপুরে বিকাশের টাকা ডাকাতি: বিদেশি পিস্তলসহ ছাত্রলীগ নেতা ইমরান ও সহযোগী গ্রেপ্তার গাজীপুরে ‘বগা রিপনের’ বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

গাজীপুরে এনসিপির সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী: ‘ঐক্য হতে হবে রাজপথে, চাঁদাবাজদের সঙ্গে নয়’

নিজস্ব প্রতিবেদক : / ৪০ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানের প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য হতে পারে, তবে সেই ঐক্য হতে হবে রাজপথে। গোলটেবিলে আলোচনা করে কোনো ঐক্য হবে না। ঐক্যের পর চাঁদাবাজি চলতে পারে না। চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনো ঐক্য হতে পারে না।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তা মোড়ে এনসিপি ও এর সহযোগী সংগঠনগুলোর আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি কার্যকর, আওয়ামী লীগের বিচারসহ কয়েকটি দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিকেল চারটার পর এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছালে নেতা-কর্মীরা স্লোগান দিয়ে তাঁদের স্বাগত জানান। পরে নেতা-কর্মীদের অংশগ্রহণে চান্দনা চৌরাস্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী লেনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে মহাসড়কের পাশে অস্থায়ী মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতের মন্ত্রীদের বক্তব্যের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে তার পরিণতি ভালো হবে না। বাংলাদেশের শান্তির ওপর ভারতের শান্তি নির্ভর করছে বলেও মন্তব্য করেন তিনি।

ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে ওসমান হাদিকে হত্যা করে বাংলাদেশের মানুষের ওপর নতুন করে জুলুম চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে বাংলাদেশের রাজপথে এখনো লাখ লাখ হাদি রয়েছেন বলে হুঁশিয়ারি দেন তিনি।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, সীমান্তে আসার যে দুঃসাহস দেখানো হচ্ছে, প্রয়োজনে তাঁকে ভারতের ভেতর থেকে ধরে বাংলাদেশে এনে শাস্তি দেওয়া হবে।

সমাবেশে এনসিপির আরেক কেন্দ্রীয় নেতা সারজিস আলম বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের দিকে কেউ আঙুল তুললে দেশের মানুষ তার জবাব দেবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নাকচ করে সারজিস আলম বলেন, পতিত স্বৈরাচার ও গণহত্যাকারীরা আগামী ডিসেম্বর তো নয়ই, ভবিষ্যতের কোনো ডিসেম্বরেই বাংলাদেশে ফিরে আসতে পারবে না।

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, গত আট মাস ধরে দুধ-কলা দিয়ে কালসাপ পুষেছেন, সেই কালসাপ এখন ছোবল দিচ্ছে। ভবিষ্যতেও যদি তাদের আশ্রয় দেওয়া হয়, তাহলে বিএনপির নেতা-কর্মীরা আর কখনো এনসিপিকে পাশে পাবেন না।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd